ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭

বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭
×

প্রতীকী ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ০০:১১

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযাগ পাওয়া গেছে। ভুক্তভোগী নববধূকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তার স্বামী আসিফ মিয়াসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলায় এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ বলেন, গত শুক্রবার দুপুর ২টার দিকে ওই নারী হাসপাতালে আসেন। সঙ্গে আরও দুজন নারী ছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসা নিতে আসা ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।

জানা গেছে, সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর বিয়ে হয়। বুধবার ২ লাখ ৩০ হাজার টাকা দেন মোহর ধার্য করে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। বৃহস্পতিবার রাতে এ দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করেছে।

স্থানীয় যুবক সাইফুল ইসলাম (৪৫) বলেন, বুধবার শেষ রাতে বর-কনেকে বিদায় হয়। বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হন ওই নববধূ। শুক্রবার দুপুরে ওই মেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাতে নববধূর বাবার বাড়ির গ্রাম থেকে সাতজন আটক করা হয়। আজ শনিবার বিকেলে তাদের সাঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×