ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুরে ২৩ স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান দিল সমাজসেবা বিভাগ

ফরিদপুরে ২৩ স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান দিল সমাজসেবা বিভাগ
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৩০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:১৬

ফরিদপুরে কর্মরত বিভিন্ন সেক্টরের ২৩টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ৩৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে সমাজসেবা বিভাগ।

আজ সোমবার দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলায় জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে সংস্থাগুলোর কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এ সময় জেলার অন্যতম প্রধান এনজিও এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ করেন শহর সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুজাউজ্জামান রাশেদ ও সমাজসেবার নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম। অনুদান গ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন পরিবেশ উন্নয়ন ফোরামের মনিরুজ্জামান।

সমাজের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে এবং পিছিয়ে পড়া প্রতিবন্ধী ও চর অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়নে এই অর্থ কাজে লাগানোর তাগিদ দেন বক্তারা। পাশাপাশি পরিবেশ রক্ষায় এবং জীববৈচিত্র সংরক্ষণে সবাইকে সজাগ থাকার তাগিদ দেওয়া হয় সভা থেকে।

আরও পড়ুন

×