ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

মামলার পর জোবরা গ্রামে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৮

মামলার পর জোবরা গ্রামে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৮
×

ছবি: সংগৃহীত

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করার পর জোবরা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার ভোরে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জোবরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।

এর আগে মঙ্গলবার মামলা হয় বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন।

তিনি জানান, মামলা দায়ের করার পরে পুলিশের অভিযান চালানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ এবং এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

আরও পড়ুন

×