নগরকান্দায় পুকুরে ডুবে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
প্রতীকী ছবি
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:০৩
ফরিদপুরের নগরকান্দায় পুকুরে ডুবে আবজার মোল্যা (৬) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
আবজার মোল্যা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের জুবায়ের মোল্যার ছেলে। সে নগরকান্দা সদরে অবস্থিত কাছিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।
বুধবার সকালে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল শিশু আবজার। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে প্রতিবেশীরা। তাদের ধারণা, খেলতে গিয়ে পুকুরে ডুবে যায় সে।
পরে শিশুটিকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- মাদ্রাসাছাত্র
