ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের মৃত্যু

অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের মৃত্যু
×

প্রতীকী ছবি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৩৯

যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ওই যুবকের নাম শামীম শেখ (১৯)। সে উপজেলার শুভরাড়া গ্রামের অহিদুল শেখের ছেলে।

এর আগে গত বুধবার রাতে উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার শুভরাড়া গ্রামে আশফাকউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে গত বুধবার রাত আনুমানিক ৯টার সময় শামীম বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় প্রতিপক্ষের ৫/৬ জন যুবক ঘটনাস্থলে গিয়ে তাদের লক্ষ্য করে দুইটি শর্টগানের গুলি ছুড়লে একটি গুলি শামীম শেখের মাথায় লাগে। এ সময় তার বন্ধুরা চিৎকার দিলে প্রতিপক্ষ পালিয়ে যায়। এলাকাবাসী শামীম শেখকে দ্রুত ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতেই তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে তাকে ঢাকায় নেয়া হয়। পরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থল থেকে ২টি শর্টগানের কার্তুজ উদ্ধার করে। শুক্রবার বিকালে নিহতের লাশ বাড়িতে পৌছায় এবং বিকেলে তার দাফন সম্পন্ন হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আরও পড়ুন

×