ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উন্নয়নের দাবিতে আমরণ অনশনে ৭ শিক্ষার্থী

উন্নয়নের দাবিতে আমরণ অনশনে ৭ শিক্ষার্থী
×

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে বৃহস্পতিবার রাতে অনশন শুরু করেন ছয় শিক্ষার্থী। উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম ঘটনাস্থলে মশারি টাঙিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রাত্রিযাপন করেন -সমকাল

 বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাত শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে অনশনে বসেন। তাদের বুঝিয়ে এ থেকে সরাতে পারেননি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। পরে তিনি এই শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটান।
অনশনে বসা শিক্ষার্থীরা হলেন– ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবু বকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়াজ, আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর প্রমুখ।
শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি। দাবি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তাই কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। দাবি না মানা পর্যন্ত অনশন চলবে। তাইজুল ইসলাম বলেন, আমরা ইউজিসির প্রতি দাবি মেনে নেওয়ার 
আহ্বান জানিয়েছি নানা কর্মসূচির মাধ্যমে। কিন্তু তারা সাড়া দেয়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন করছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×