ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রায়গঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, স্ত্রী-সন্তান আটক

রায়গঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, স্ত্রী-সন্তান আটক
×

প্রতীকী ছবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুকুল (৬০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুকুল নওমুসলিম ছিলেন। প্রায় বিশ বছর আগে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

মুকুলের পরিবারের দাবি, বাড়ির পাশে কাঁঠালগাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে এলাকাবাসীর দাবি, নিজেদের দোষ আড়াল করতে তাকে হত্যা করে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুকুলের স্ত্রী গোলকজান ও ছেলে আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, মুকুল উপজেলার ঘুড়কা গ্রাম থেকে প্রায় ২০ বছর আগে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে গোলকজানকে বিয়ে করেন। সেই থেকে গোলকজান ও মুকুল সংসার করে আসছিলেন। অন্যান্য দিনের মত শুক্রবার রাতে খাওয়া শেষে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তারা। ভোররাতে তাদের ছেলে আলমগীর প্রচার করে- কাঁঠালগাছের সঙ্গে রশি পেঁচিয়ে তার বাবা আত্মহত্যা করেছে।

এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী গোলকজান ও ছেলে আলমগীর হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ছেলে আলমগীর হোসেন ও স্ত্রী গোলকজানকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×