ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: আমানউল্লাহ আমান
সোমবার বিকেলে কেরানীগঞ্জের সোনাকান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। ছবি: সমকাল
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০০:২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। সেদিন কেরানীগঞ্জ থেকে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। ঢাকা শহর হবে জনগণের শহর।
সোমবার বিকেলে কেরানীগঞ্জের সোনাকান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এ সময় আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম উদ্দিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ প্রমুখ।
- বিষয় :
- আমানউল্লাহ আমান
- নির্বাচন
