ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ৫

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ৫
×

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৩৮

কুমিল্লার নাঙ্গলকোটে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তাহমিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহত সবাই একই পরিবারের বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-নাঙ্গলকোট সড়কের লাকসামের আজগরা ইউনিয়নের দামবাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহমিনা বেগম লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের স্বামী বাচ্চু মিয়ার স্ত্রী। আহতরা হলেন- তাদের পুত্রবধূ মিনু বেগম (২৬), নাতনি মেহেজাবিন (৫), নাতি রাসেল ও মিনহাজ (২) এবং পরিবারের আরেক সদস্য মোহরোমের নেছা (৬৫)। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তাহমিনা বেগমের স্বামী বাচ্চু মিয়া জানান, তারা ছেলের শ্বশুরবাড়ি দাওয়াতে গিয়েছিলেন। ফেরার পথে নিউ সুপার নামের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কুমিল্লা মেডিকেলে পাঠান। সেখানে তাহমিনা বেগমকে মৃত ঘোষণা করা হয় এবং বাকিদের ঢাকায় স্থানান্তর করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব বড়ুয়া জানান, একজন মারা গেছেন এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

×