ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বোয়ালখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
×

সীমা আক্তার।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:২৫

চট্টগ্রামের বোয়ালখালীতে সীমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমতল এলাকার মো. আরাফাতের স্ত্রী। তাদের সংসারে আয়েশা নামের একটি মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্র জানায়, বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুফতিপাড়ার মৃত ইসমাইলের মেয়ে সীমার সঙ্গে তিন বছর আগে আরাফাতের সাথে বিয়ে হয়। বিয়ের আগে তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর অভাব অনটনের সংসারে প্রায়ই দুজনের মধ্যে মনমালিন্য হতো।

সীমার ভাসুর মো. জাবেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের দরজার চৌকাঠের সাথে সীমা ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।

তবে নিহতের চাচা খোরশেদ দাবি করেন, মাত্র পাঁচ ফুট উঁচু জায়গা থেকে ঝুলে কারও মৃত্যু সম্ভব নয়। সীমাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ সীমার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

আরও পড়ুন

×