ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারতে অনুপ্রবেশচেষ্টা, শার্শার গোগা সীমান্ত থেকে ৪ নারী-পুরুষ গ্রেপ্তার

ভারতে অনুপ্রবেশচেষ্টা, শার্শার গোগা সীমান্ত থেকে ৪ নারী-পুরুষ গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৫১

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে বিজিবি। শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের মিঠু মোল্লা, একই থানার পাতালিয়া গ্রামের মিজানুর সরদার, যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের শাপলা খাতুন ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের সুমি আক্তার।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন খবরে তারা জানতে পারেন গোগা সীমান্ত দিয়ে কিছু নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ৪ নারী-পুরুষ সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে আটকদের।

আরও পড়ুন

×