ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গতানুগতিক ধারায় ভোট হলে ফের ফ্যাসিস্ট তৈরি হবে: রেজাউল করীম

গতানুগতিক ধারায় ভোট হলে ফের ফ্যাসিস্ট তৈরি হবে: রেজাউল করীম
×

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম- ফাইল ছবি

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকারের ঘোষিত মৌলিক সংস্কার না হলে কেন তাহলে আগে জাতীয় নির্বাচন হবে। যদি পরিবেশ তৈরি হয়, তাহলে ফেব্রুয়ারির দুই মাস আগেও নির্বাচন দিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গতানুগতি ধারায় যদি নির্বাচন হয়, তাহলে সেখানে আবার ফ্যাসিস্ট তৈরি হবে। আবার ভোট ডাকাতি হবে এবং আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে। এর জন্য তো এত মানুষ জীবন দেয়নি।

শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের পর ইসলামের পক্ষে ক্ষেত্র তৈরি হয়েছে উল্লেখ করে বলেন, আমরা বলেছি ইসলামের পক্ষে একটা বাক্স দেব। এভাবে চেষ্টা করছি। সে অবস্থানটা মাশাআল্লাহ খুব ভালোর দিকে। দেশপ্রেমিক সবাই আমাদের সঙ্গে আছে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বলেন, রাজনৈতিক সিংহভাগ দলই পিআর পদ্ধতি চায়। তারা (বিএনপি) বলছে, নিজেদের স্বার্থের কারণে। আর সাধারণ মানুষও পিআর চায়।

ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এম ওবায়েদুর রহমান, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

×