ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাজিদ হত্যা

মামলার তদন্তভার সিআইডিতে 

মামলার তদন্তভার সিআইডিতে 
×

সাজিদ আব্দুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

গতকাল শনিবার ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি হলের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩ আগস্ট প্রাপ্ত ভিসেরা রিপোর্টে জানা যায়, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরদিন সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার ইবি থানায় হত্যা মামলা করেন। তিনি সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান। সেই পরিপ্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলে। তবে লিখিত আদেশ প্রস্তুত করা সময়সাপেক্ষ হওয়ায় মামলার পরই মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ সদরদপ্তর মামলার তদন্তভার সিআইডিকে হস্তান্তরের বিষয় অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন

×