রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ব্যবসায়ীর
প্রতীকী ছবি
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১:২৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৩৪
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) নিজ হোটেলে রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বারেক শেখ বালিপাড়া ইউনিয়নের মধ্য বালিপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম শেখের ছেলে।
নিহতের ছেলে মো. শাওন শেখ বলেন, আমার বাবা নিজ হোটেলে রেফ্রিজারেটরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- পিরোজপুর
- ইন্দুরকানী
- মৃত্যু
- বিদ্যুৎস্পৃষ্ট
