ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ফরম তুলেছেন ১৪১ প্রার্থী

চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ফরম তুলেছেন ১৪১ প্রার্থী
×

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:২৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। এদিন কেন্দ্রীয় সংসদে ৭১ জন, ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন ফরম তুলেছেন।

এতে মোট মনোনয়নপত্র সংগ্রহের সংখ্যা এখন দাঁড়াল ১৬৯। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৯১ জন, ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন প্রার্থী রয়েছেন। চাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় সংসদের ১৪১ প্রার্থীর মধ্যে সম্ভাব্য সহসভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী আছেন। বাকিদের পদ এখনো জানা যায়নি।

অধ্যাপক মনির উদ্দিন জানান, মনোনয়নপত্র বিতরণ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

দ্বিতীয় দিনে প্যানেল হিসেবে ফরম তুলেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ‘সচেতন শিক্ষার্থীর সংসদ’ এবং নবাব ফয়জুন্নেছা হলে পাহাড়ি ছাত্রীদের পূর্ণাঙ্গ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’। ‘সচেতন শিক্ষার্থীর সংসদ’ প্যানেল শিগগিরই ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে। ভিপি পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান রবিন জানিয়েছেন, তারা নারী শিক্ষার্থী, মুক্তিযুদ্ধ পদ ও প্রতিবন্ধী শিক্ষার্থী অন্তর্ভুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন করেছেন।

‘হৃদ্যতার বন্ধন’ প্যানেলের ভিপি পদে আছেন নাট্যকলা বিভাগের প্রমিতা চাকমা। জিএস পদে পালি বিভাগের সিংঞোইউ মারমা এবং এজিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের মে থুই চিৎ খেয়াং প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রমিতা চাকমা বলেন, “আমাদের হল নতুন হওয়ায় অনেক সংস্কারের প্রয়োজন। সেই লক্ষ্যেই আমরা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ মনোনয়নপত্র নিয়েছেন। প্যানেলের ভাইস প্রেসিডেন্ট পদে ফাইন্যান্স বিভাগের আব্দুর রহমান রবিন, সাধারণ সম্পাদক পদে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আব্দুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পদে আরবি বিভাগের আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনটি ২৬টি পদে অন্তর্ভুক্তিমূলক প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নেবে, যেখানে নারী শিক্ষার্থী, মুক্তিযুদ্ধ ও প্রতিবন্ধী শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকবে।

মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

আরও পড়ুন

×