ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কমিটি অনুমোদন 

গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কমিটি অনুমোদন 
×

সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক সবুজ হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৫৯

নাটোরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে। রোববার নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।

অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি মোঃ নাহিদুজ্জামান (সাব রেজিস্ট্রার, ডুমুরিয়া, খুলনা); সহ-সাধারণ সম্পাদক সবুজ আলী (সমাজসেবা কর্মকর্তা, নবাবগঞ্জ, ঢাকা); ক্রীড়া সম্পাদক রমজান আলী, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম এবং সদস্য সঞ্জয় গুহ, জিল্লুর রহমান, মহিউদ্দিন বিশ্বাস ও মাহাবুর রহমান।

১৯৩৪ সালে বিদুষী বসন্তকুমারী দাসীর অনুদানে পাওয়া জমির ওপর শিক্ষিত ও সমাজ সচেতন নাগরিকের উদ্যোগে গুরুদাসপুর ক্লাব প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি খেলাধুলা, সংস্কৃতি, পাঠাভ্যাস গড়ে তোলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নতুন সভাপতি জুয়েল রানা বলেন, গুরুদাসপুরের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক সবুজ হাসান বলেন, আমরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও সময়োপযোগী করতে চেষ্টা করবো।

আরও পড়ুন

×