ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
×

ছবি: সমকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৬

ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল খাতে গঠিত অসামঞ্জস্যপূর্ণ কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি শুরু হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা দাবিতে স্লোগান দেন এবং এক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন, যার ফলে সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি দেশের প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে একটি অসম কমিটি গঠন করা হয়েছে, যা ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থের পরিপন্থী। এছাড়া ডিগ্রি প্রকৌশলীরা কিছু অযৌক্তিক দাবি নিয়ে আসছেন, যা রাষ্ট্রপক্ষের প্রত্যাখ্যান করা উচিত। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, যদি তাদের দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা। এ সময় শিক্ষার্থীরা নানা দাবিতে স্লোগান দেন।

এদিকে চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধে বন্ধ হয়ে যায়। এ কারণে আটকে পড়ে আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×