ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর গোয়ালঘর থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর গোয়ালঘর থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
×

ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ০০:৫৪

নিখোঁজের তিনদিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের  গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাসনিয়া খাতুন শালবন গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে। সে বেসরকারি সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার তাসনিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাননি। শুক্রবার রাতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘরে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখেন প্রতিবেশীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনা জানাজানি হলে একরামুল তার বাড়ি থেকে পালিয়ে যায়। তবে গ্রামবাসী একরামুলের স্ত্রী ও আরেক নারীকে ধরে পুলিশের হাতেতুলে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রজন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. করিম জানান, ‘গ্রামবাসীর সহযোগিতায় দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×