সুন্দরবনের নদী থেকে শামুক সংগ্রহ করলে আইনগত ব্যবস্থা
ছবি: সংগৃহীত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৬
সুন্দরবনের নদী থেকে শামুক সংগ্রহ করলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বনবিভাগ। শনিবার সন্ধ্যায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এই সতর্ক বার্তা প্রচার করা হয়।
জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র জেলেদের মাধ্যমে সুন্দরবনের নদী থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে ভারতে পাচার করছে। শামুক নিধনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফজলুল হক সমকালকে বলেন, সুন্দরবন একটি নির্দিষ্ট এরিয়া। এখানে সবকিছুর সীমাবদ্ধতা আছে। সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শামুক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা ধরা বা সংগ্রহ আইনগতভাবে নিষিদ্ধ। কেউ যদি শামুক ধরে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- সুন্দরবন
- শামুক
- আইনগত ব্যবস্থা
