ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আওয়ামী ফ্যাসিবাদের দেড় দশকে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে: গয়েশ্বর

আওয়ামী ফ্যাসিবাদের দেড় দশকে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে: গয়েশ্বর
×

ফাইল ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:০৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দেড় দশকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই সময়ে শিক্ষা ব্যবস্থার ওপর যে ঝড় বয়ে গেছে তার ক্ষত সারাতে কত যুগ আমাদের অপেক্ষা করতে হবে জানা নেই।

মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ঢাকা সংসদীয়-৩ আসনের অন্তর্ভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

গয়েশ্বর বলেন, নতুন কারিকুলাম, পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও অবাধে নকলের সুযোগ, শিক্ষার কাঠামোগত পরিবর্তন, নতুন ধারার প্রশ্ন পদ্ধতিসহ ইতিহাস বিকৃতের মতো ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজি নাজিম উদ্দীন মাস্টার, চুনকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদা খাতুন, জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাতুল বারী, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। 

জিনজিরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারহাতুল বারি বলেন, আমার প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রদের আবাসন ব্যবস্থা ও যানবাহনের ব্যবস্থা নেই। 

চুলকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদা খাতুন ও কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ তাদের প্রতিষ্ঠানকে জাতীয়করণের আবেদন জানান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

আরও পড়ুন

×