সোনাগাজীতে সাজু ‘ডাকাত’ গ্রেপ্তার
.
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৫০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:২৪
ফেনীর সোনাগাজী থেকে শাহজাহান প্রকাশ সাজু নামে এক ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
শাহজাহান প্রকাশ সাজু উপজেলার সমপুর গ্রামের মাইন উদ্দিন প্রকাশ ছট্টোর ছেলে।
সোনাগাজী থানা পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদে পুলিশ জানতে পারে- সাজু ‘ডাকাত’ বাড়িতে অবস্থান করছে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলে পুলিশ।
সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সাজুর বিরুদ্ধে ফেনী সদর, সোনাহাজী, দাগনভূইয়া, নোয়াখালীসহ বিভিন্ন থানায় ১০টি ডাকাতি, অস্ত্র ও চুরির মামলা রয়েছে।
