ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে
×

হিলি স্থলবন্দর

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:১৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:১৭

আসন্ন দুর্গপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এবং সরকারি ছুটি ব্যাতীত কাস্টমস অফিস খোলা থাকবে।  

হিলি কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ে বৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সীদ্ধান্তের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত আমাদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৪ অক্টোবর শনিবার থেকে আন্তর্জাতিক বাণিজ্য যথারীতি চলবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, সরকারি ছুটি ব্যাতীত হিলি কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময় কোনো ব্যবসায়ী আমদানিকৃত পণ্য শুল্কায়ন ও পরীক্ষণ করতে পারবেন। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

×