সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
বিজিবির কাছে হস্তান্তর করা বাংলাদেশিরা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১১:২৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:২১
অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে আটক ১০ বাংলাদেশিকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এরপর রাতে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
তারা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জের সোনাতলার নেয়ামত আলী ও তার স্ত্রী পাপিয়া বেগম, পাটকেলঘাটার শীলা আক্তার সরবানু ও তার দুই ছেলে হাবিব মোল্লা ও লাবিবা মোল্লা, খুলনার তেরখাদার আব্দুল মোছা ও তার স্ত্রী আফরোজ মোল্লা এবং মেয়ে রুকাইয়া খাতুন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোছা. মোসলেমা খাতুন ও তার মেয়ে আনাবিয়া।
বিএসএফ জানান, হস্তান্তর করা ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন এবং হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় ধরা পড়েন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- বিজিবি
- বিএসএফ
- পতাকা বৈঠক
