কক্সবাজারে চ্যাম্পিয়ন হলো সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়
রানার্সআপ সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সঙ্গে অতিথি ও সুহৃদরা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:০১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৫৬
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে কক্সবাজারে চ্যাম্পিয়ন হয়েছে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয়েছেন সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা আফরোন তিথি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
সমকাল সুহৃদ সমাবেশ কক্সবাজার জেলা সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্ক উৎসবে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াছমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী, প্রভাষক জাহাঙ্গীর আলম। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব সাঈদ, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক মোহাম্মদ নোমান কাইছার ও ওশানভিউ ক্যাডেট ইনস্টিটিউটের পরিচালক মো. রোমান উদ্দিন রানা।
মডারেটরের দায়িত্বে ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. সাহেদুল ইসলাম রায়হান। সঞ্চালনায় ছিলেন কক্সবাজার সুহৃদ সমাবেশের সদস্য জিহাদুল হক শাকির।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। অনুষ্ঠানে সার্বিক সমন্বয়কের দায়িত্বে ছিলেন সমকালের কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন।
- বিষয় :
- সমকাল সুহৃদ সমাবেশ
- বিতর্ক উৎসব
- কক্সবাজার
