ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রাথমিক বাছাই

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ৭১ প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ৭১ প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩৯

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া ৭১ প্রার্থীর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে চেম্বারের নোটিশ বোর্ডে বাতিল হওয়াদের তালিকা প্রকাশ করা হয়। 

বাতিল হওয়া প্রার্থীরা আপিলের পাশাপাশি ঘাটতি থাকা কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম বলেন, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ঘাটতির কারণে ৩৫ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়নি। তবে তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আপিলের জন্য আবেদন করতে পারবেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিআইবি প্রতিবেদন, পুলিশ ক্লিয়ারেন্স ও ভ্যাট রিটার্ন না থাকায় ৩৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। 

চেম্বারের সহকারী সচিব মোহাম্মদ তারেক বলেন, নির্বাচনে সাধারণ শ্রেণিতে ৪৮টি, সহযোগী শ্রেণিতে ১৭টি এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপে তিনটি করে মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে টাউন অ্যাসোসিয়েশনে কেউ বৈধ হননি। সাধারণ শ্রেণিতে ২৪টি, সহযোগীতে ৯টি ও ট্রেড গ্রুপে তিনটি মনোনয়ন বৈধ হয়েছে। ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
 

আরও পড়ুন

×