খেলতে গিয়ে পিয়াইন নদীতে পড়ে দুই শিশুর মৃত্য
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৩৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৫২
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পিয়াইন নদীর একটি শাখা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খেলতে গিয়ে অসাবধানবশত শিশু দুটি নদীতে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তারা হলো- স্থানীয় বুড়দেও গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়ামিন (৩) ও মোহাম্মদ আলীর ছেলে মিম (৪)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ শিশুদের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, খেলতে গিয়ে তারা বাড়ির পাশের নদীতে পড়ে মারা যায়। প্রশাসনের অনুমতির পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
