ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানিকগঞ্জে বিজ্ঞান চ্যাম্পিয়ন সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

মানিকগঞ্জে বিজ্ঞান চ্যাম্পিয়ন সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
×

বিকর্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৪৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৯

মানিকগঞ্জে টানা পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কানিজ ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দলনেতা জান্নাতুল ইসলাম।

২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার মধ্যে মানিকগঞ্জ আফরোজা রমজান গালর্স স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে একে একে উপস্থিত হন বিতার্কিকরা। রেজিস্টেশন পর্ব শেষে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন। এ সময় বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাশিনাথ সরকার, সমকাল জেলা প্রতিনিধি ও সুহৃদ সমন্বয়ক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলো–মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়, আফরোজা রমজান গার্লস স্কুল, গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়।

দিনব্যাপী প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু, সহকারী অধ্যাপক আশুতোষ রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক বিতার্কিক জেলা সুহৃদ সমাবেশের যুগ্ম সম্পাদক মো. রাতুল শেখ। এ ছাড়া প্রতিযোগিতায় বিতার্কিকদের সময় নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন সমকাল সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কানিজ ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ। যুক্তি-তর্ক আর যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে বিতার্কিকরা চূড়ান্ত পর্ব শেষ করে। অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক অধ্যক্ষ মো. আবুবকর ছিদ্দীক মোল্লা। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

আরও পড়ুন

×