বাগেরহাটে তরুণীর মৃতদেহ উদ্ধার
ছবি: গুগল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ০৬:২০
বাগেরহাটে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ১৮ বছর বয়সের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের হাড়িখালী এলাকার কবিখোলা মাঠের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ ফজলুল কবির সমকালকে বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে ফিরোজা রংয়ের জামা এবং হলুদ রংয়ের পায়জামা ছিল। আমরা মরদেহের পরিচয় জানার চেষ্টা করছি।
এসআই জানান, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে তরুণীর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
- বিষয় :
- বাগেরহাট
- মৃতদেহ উদ্ধার
- তরুণী
