ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওসমানী মেডিকেলে পানির ট্যাংকির প্লাস্টার খসে কর্মচারীর মৃত্যু

ওসমানী মেডিকেলে পানির ট্যাংকির প্লাস্টার খসে কর্মচারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৫৬

সিলেটের ওসমানী মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসের পানির ট্যাংকির প্লাস্টার খসে সুমন হোসেন (৩৯) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের ওয়ার্ড বয় (আউট সোর্সিংয়ে) হিসেবে কর্মরত ছিলেন।

আজ সোমবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুমন হোসেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের ইসলাম হোসেনের ছেলে। তিনি ওসমানী মেডিকেল মসজিদ কোয়ার্টারে থাকতেন।

এদিকে সহমর্কীর মত্যুর খবর শুনে বিক্ষোভ প্রদর্শন করেছেন আউট সোর্সিংয়ে কর্মরতরা। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গিয়ে তাদের শান্ত করেন।

ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব জানান, মোবাইলে কথা বলতে বলতে কলেজ ক্যাম্পাসের ভেতর শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে থাকা পানির ট্যাংকির পাশে গিয়ে দাঁড়ান সুমন হোসেন। এ সময় ট্যাংকির প্লাস্টার খসে দোকানের টিন ও তার ওপর পড়ে। এতে মাথা থেঁতলে যায় সুমনের। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগের নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার সময় মারা যান তিনি। মরদেহ হিমাগারে রাখা হয়েছে।

সুমনের ভায়রা শফিকুল ইসলাম জানান, রাতে ডিউটি করার পর সকালে তার সঙ্গে দেখা হয়। ওই সময় তিনি জানান- আজ ছুটি নিয়েছেন। ফোনে কথা বলতে বলতে একটি টিনশেডের টং দোকানের সামনে দাঁড়ালে আচমকা প্লাস্টার খসে তার মাথার ওপর পড়ে। এতে তিনি মারা যান।

তিনি আরও জানান, সাউদিয়া নামে একটি কোম্পানির অধীনে গত ৯ মাস ধরে ওয়ার্ড বয় হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সুমন। তার স্ত্রী ও দুই কন্যা রয়েছে। সুমনের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।

আরও পড়ুন

×