ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত: উপদেষ্টা আদিলুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত: উপদেষ্টা আদিলুর রহমান
×

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি-সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ০০:৪৮ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ০০:৫২

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নয়।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরসহ কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক করে রেখেছে। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি, নানা বাধা আসতে পারে, এমনকি বিদেশ থেকেও বাধা আসার আশঙ্কা ছিল। তবে আমাদের প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিষ্ঠার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার সামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন

×