যারা পিআর পদ্ধতি চায়, তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা চালাচ্ছে: আমান
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। ছবি: সমকাল
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১৯:৪১
যারা পিআর পদ্ধতি চায়, তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। তিনি বলেন, পিআর পদ্ধতি এ দেশের মানুষ চায় না। যেসব দলের জনপ্রিয়তা নেই; তারা পিআর পদ্ধতি চাচ্ছে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে।
বুধবার সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে কালিন্দী খোলামোড়া হিন্দু মন্দির পরিদর্শন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
তিনি খোলামোড়া (কালিন্দী) হিন্দু মন্দির, খাগাইল হিন্দু মন্দির, ব্রাহ্মণকিত্তা নিতেন চন্দ্র বর্মন হিন্দু মন্দির, বরিশুর (কালিন্দী) হিন্দু মন্দির,
গোপপাড় হিন্দু মন্দির, ভাগনা (কালিন্দী) হিন্দু মন্দির পরিদর্শন করেন।
