কমলগঞ্জে যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ | ১৯:৪৯
মৌলভীবাজারের কমলগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় খোরশেদ আলম নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
দলীয় সূত্র জানিয়েছে, খোরশেদ আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিতের অনুমোদনে দপ্তর সম্পাদক হাবিবুল বাশার হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বিষয়টি নিশ্চিত করে বলেন, খোরশেদ আলমের বিরুদ্ধে এন্তার অভিযোগ রয়েছে। নিজের ভাইয়ের পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংগঠনিক বিধি অনুসারে তাকে বহিষ্কার করা হয়েছে।
- বিষয় :
- বহিষ্কার
- কমলগঞ্জ
- যুবদল নেতা
