ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেপ্তার

বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেপ্তার
×

আখলাক হায়দার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ০১:৩১

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে আখলাক হায়দারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আখলাক হায়দার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়া পাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

গ্রেপ্তারের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিনুল ইসলাম। তিনি জানান, আখলাক হায়দার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

আরও পড়ুন

×