ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুরাদনগরে পুকুর থেকে উদ্ধার হলো দুই শিশুর মরদেহ

মুরাদনগরে পুকুর থেকে উদ্ধার হলো দুই শিশুর মরদেহ
×

প্রতীকী ছবি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১৩:৪৭

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (০৬) ও একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (০৪)। তারা আপন খালাতো ভাই-বোন।

স্থানীয় মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করতে থাকে। এসময় আশেপাশের পুকুরগুলোতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×