ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
×

ছবি: ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ১৩:৪৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ১৩:৫৫

সিলেট রেলস্টেশনের অদূরে মোগলাবাজার এলাকায় আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটার দিকে যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে সময় লাগবে। উদ্ধারকারী ট্রেন ২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছার কথা রয়েছে। পরে তারা কার্যক্রম শুরু করবে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দুর্ঘটনায় পড়ে। রেলের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা যাত্রীদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় পাঁচ-সাতজন যাত্রী আহত হয়েছেন উল্লেখ করে মহানগর পুলিশের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানিয়েছেন। তিনি জানান, সকালে দুর্ঘটনার পরই পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×