ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোসল করতে গিয়ে খালে ডুবে প্রাণ গেল তিন শিশুর

গোসল করতে গিয়ে খালে ডুবে প্রাণ গেল তিন শিশুর
×

পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ২০:৫৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ২১:১০

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চর চাপাতলা গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় তারা।

নিহত শিশুরা হলো– চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) ও তরিকুলের মেয়ে তানহা (৯)। তাদের মধ্যে সিনথিয়া ও তারিন চাচাতো বোন এবং তানহা ফুফাতো বোন।

জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে চাপাতলা গ্রামের এই তিন বোন বাড়ির পাশের খালে গোসল করতে নেমে ডুবে যায়। খালে পাট ধোয়ায় ব্যস্ত কৃষকরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তাদের মৃত্যু হয়। উদ্ধারের পর তিন শিশুকে মহম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আসাদুর রহমান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, পানিতে ডুবে তিন বোনের মৃত্যুর কারণে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×