ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাঙ্গায় ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেবা পেল হাজারও মানুষ

ভাঙ্গায় ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেবা পেল হাজারও মানুষ
×

আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে ফি ডেন্টাল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে দাঁড়ের চিকিৎসা দেওয়া হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ২১:১৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দিনব্যাপী প্রফেসর আবদুল ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য ছিল—‘পান সুপারি জর্দা ধূমপানকে না বলুন, মুখের ক্যান্সার প্রতিরোধ করুন’।

আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে দাঁড়ের চিকিৎসা দেওয়া হয়। ১৩ জন দন্ত চিকিৎসক রোগী দেখেন।

ক্যাম্পটির উদ্বোধন করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের সভাপতি এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

তিনি বলেন, মানুষের সেবা করাই এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের মূল উদ্দেশ্য। অদূর ভবিষ্যতেও এভাবে মানবসেবার কাজ চলমান থাকবে।

ঘারুয়া গ্রামের সেবাগ্রহীতা আমেনা বেগম বলেন, দীর্ঘদিন দাঁতের সমস্যায় ভুগছি। ফ্রি চিকিৎসা পেয়ে অনেক উপকার হলো। এ ধরনের ফ্রি চিকিৎসা চলমান থাকলে আমাদের মতো অসহায় মানুষ উপকৃত হবে।

এর আগে ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রি আই ক্যাম্পসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন এমপি পদপ্রার্থী মুজাহিদ বেগ।

আরও পড়ুন

×