মাগুরায় পিসিআর ল্যাব স্থাপনের দাবি
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব , হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের দাবিতে মিছিল -সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৯:২৬
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব, হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপন করে করোনা রোগীর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিতের দাবিতে জেলা গণ কমিটি শহরে মানবন্ধন-মিছিল সমাবেশ ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি পেশ করেছে।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে গণ কমিটির নেতারা মানবন্ধন ও সমাবেশ করেন। জেলা গণ কমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে বক্তব্য রখেন-কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফিরোজ, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী সম্পা বসু, এটিএম আনিচুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব , হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপন করে করোনা রোগীর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে হবে।
পরে এ দাবিতে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে গণ কমিটির নেতারা তাদের দাবি সম্বলিত লিখিত স্মারকলিপি সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহার কাছে পেশ করেন।
- বিষয় :
- পিসিআর ল্যাব
- আইসিইউ
- ভেন্টিলেটর
- খুলনা
- মাগুরা
- মাগুরা সদর
