ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২ জন

কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২ জন
×

দিনাজপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার। ছবি: সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ০৫:৫৫

দিনাজপুরে পাচারের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের মূর্তিসহ দুজনকে আটক করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দুপরে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটক ব্যক্তিরা হলেন– খানসামা উপজেলার তঙ্গুয়া ভেড়ভেড়ী এলাকার আব্দুল মাজেদ ও বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের আলী আজম।

সোমবার সন্ধ্যায় র‍্যাবের একটি দল খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের শাহপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আব্দুল মাজেদের বাড়ির রান্নাঘর থেকে ৯ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

খানসামা থানার পরিদর্শক নাজমুল হক জানান, র‍্যাব সদস্যরা কষ্টি পাথরের মূল্যবান মূর্তিসহ আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×