বিএনপির মনোনয়নপ্রত্যাশী স্বপনের শোডাউন
শনিবার শোডাউন করেন টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম স্বপন সমকাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ০৮:০৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ | ১০:৩৯
| প্রিন্ট সংস্করণ
মোটরসাইকেল শোডাউন ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিলি করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম স্বপন। গতকাল শনিবার নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন। তিনি ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি।
লিফলেট বিলি করার সময় শরিফুল ইসলাম স্বপন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সব শ্রেণিপেশার মানুষের সমস্যা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শোডাউনে অংশ নেন উপজেলা বিএনপির সহসভাপতি লিয়াকত মোল্লা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
- বিষয় :
- বিএনপি
- মনোনয়নপ্রত্যাশী
