ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দেশে যাই ঘটুক না কেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: দুদু

দেশে যাই ঘটুক না কেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: দুদু
×

চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন শামসুজ্জামান দুদু। ছবি: সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ১৬:১৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ | ১৬:৫৭

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। পরিকল্পিতভাবে এখন চারিদিকে আগুন লাগানো হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে। দেশে যাই ঘটুক না কেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা অ্যাকাডেমির মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকেই জয়ী করাতে হবে। একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে, তাদের মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এক আল্লাহ ছাড়া বেহেস্তের মালিক কেউ না। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায় বা ক্ষমতার আশপাশে যায়; তাহলে দেশের সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন তিনি। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×