ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ
×

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ১১:৩৬

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে তাদের এ নোটিশ দেওয়া হয়।

গতকাল সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত রোববার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গণসংযোগকালে ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ. কে. আজাদের গাড়িবহরে হামলা করে স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ সময় ডিবি পুলিশের একটি গাড়ি ও এ. কে. আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার একদিন পরে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

আরও পড়ুন

×