ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিরাজদীখানে গাড়ি চাপায় নিহত দুই তরুণের পরিচয় মিলেছে

সিরাজদীখানে গাড়ি চাপায় নিহত দুই তরুণের পরিচয় মিলেছে
×

নিহত ইমরান ভূঁইয়া ও সামিউল ইসলাম।

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ১৩:১৪

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত মোটরসাইকেলআরোহী দুই তরুণের পরিচয় মিলেছে। তারা হলেন- সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে নিহত ইমরান ভূঁইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা এলাকার লিয়াকত মিয়ার ছেলে সামিউল ইসলাম (২৭)।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজদীখানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে ধলেশ্বরী ব্রিজের ওপর অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই বন্ধু।

শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল জানান, গত ১৫ অক্টোবর ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে প্রায় ৩০ জনের একটি গ্রুপ কক্সবাজার-বান্দরবান ভ্রমণে গিয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন দুই বন্ধু ইমরান ভূঁইয়া ও সামিউল ইসলাম। তারা দুইজন একই মোটরসাইকেলে ছিলেন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ইমরান ভূঁইয়া ভালো ফুটবলার ছিলেন বলেও জানান তিনি।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী বলেন, যতটুকু জেনেছি দুই বন্ধু ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় দুইজনই মারা যায়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×