ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উল্টো পথে আসা বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

উল্টো পথে আসা বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের
×

যাত্রীবাহী বাসটি ইকরচালী বাসস্ট্যান্ডে এসে হঠাৎ উল্টো পথে ঢুকে পড়লে সংঘর্ষ হয়। ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১২:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ১৩:৩৬

রংপুরের তারাগঞ্জে উল্টো পথে আসা একটি বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলাধীন ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ভাই ভাই মুরাদ ক্লাসিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ইকরচালী বাসস্ট্যান্ডে এসে হঠাৎ উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় মহাসড়কে আসা ইজিবাইকটিকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মোতালেব হোসেন মারা যান।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করেছি। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক ও মুরাদ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছে।

আরও পড়ুন

×