ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুন্সীগঞ্জে ১০ লাখ মিটার কারেন্ট জালসহ ১২ জেলে আটক

মুন্সীগঞ্জে ১০ লাখ মিটার কারেন্ট জালসহ ১২ জেলে আটক
×

অভিযানে ১২ জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১৭:০৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ২০:৩০

মুন্সীগঞ্জের সদর উপজেলার মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় যৌথ অভিযানে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ১২ জেলেকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ জানান, জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও নৌ-পুলিশ এর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ক্রয় ও বিক্রির অভিযোগে ১২ জনকে আটক করা হয়। এ সময় ১০ লাখ মিটার জাল ও  ৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটকদের মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 

অন্যদিকে জব্দ ইলিশ মাছ স্থানীয় কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও দু:স্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া জব্দ বিপুল পরিমাণ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×