ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অবৈধ ড্রেজার মেশিন কেড়ে নিচ্ছে বারকি শ্রমিকের আহার

অবৈধ ড্রেজার মেশিন কেড়ে নিচ্ছে বারকি শ্রমিকের আহার
×

ধোপাজান নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ সমকাল

 সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৭:৪০

| প্রিন্ট সংস্করণ

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের বিভিন্ন নদী থেকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন চলছেই। এতে কর্মহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে হাজারো বারকি শ্রমিক।
বৃহস্পতিবার শ্রমিক ভোগান্তিসহ চলমান নানা জটিলতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ। এর আগে বেলা ১১টায় শহরের পশ্চিমবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারী শ্রমিকরা।

স্মারকলিপির মাধ্যমে শ্রমিকরা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান (চলতি) নদী থেকে বিআইডব্লিউটিএ কর্তৃক লিমপিড ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানের বালু উত্তোলনের অনুমতি বাতিলের আবেদন জানায়। একই সঙ্গে তারা ড্রেজার মেশিন বন্ধ ও ইজারা পদ্ধতি বাতিলে সরকারিভাবে ক্রয়-বিক্রয় কেন্দ্র চালুর দাবি উত্থাপন করে।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছির মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সভাপতি রত্নাঙ্কুর দাস জহর, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সদর উপজেলা ইঞ্জিনচালিত নৌকা বালু উত্তোলনকারী শ্রমিক সমবায় সমিতির সভাপতি হাফিজুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সমবায় সমিতির সভাপতি মমিনুল হক প্রমুখ।

ভাটির জনপদ সুনামগঞ্জের হাওরাঞ্চলের খেটে খাওয়া দিনমজুরদের কাজের অন্যতম ভরসাস্থল যাদুকাটা ও ধোপাজান বালু মিশ্রিত পাথরমহাল– উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, লিমপিড ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানের অনুকূলে ভিটবালু উত্তোলনের অনুমতি প্রদান করা প্রচলিত 
আইনের লঙ্ঘন। জেলার প্রায় সবকটি উপজেলা বছরে আট মাস জলমগ্ন থাকে। সাধারণত এই সময়ে জেলার লক্ষাধিক কৃষক পরিবারের বারকি শ্রমিকরা বালু-পাথর আহরণের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। 

আরও পড়ুন

×