ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা

গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ২২:৫৩

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার প্রথম সম্মেলনে চিরন্তন চিরুকে সমন্বয়কারী ও মোরশেদ আলমকে নির্বাহী সমন্বয়কারী করে ২৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের এই সম্মেলন অনুষ্ঠিত হলেও গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। দলটির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমকালের কাছে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

কমিটির অন্য সদস্যরা হলেন–যুগ্ম সমন্বয়কারী শহিদ শিমুল, হাসান মুরাদ শাহ, যুগ্ম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট মানিক শাহাদাত, সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুন্নেসা মুন্নি, মোহাম্মদ ইসহাক, প্রকাশ মজুমদার বাবু, এনামুল মোস্তাফা, সাধন দত্ত, মোহাম্মদ সোহাগ, সদস্য মোহাম্মদ হারুন, অপূর্ব নাথ, মিজানুর রহীম চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, রিপন বড়ুয়া, কলি কায়েস, ফয়সাল উদ্দিন নয়ন, মোহাম্মদ শাহাব উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, শিখা দে, মোহাম্মদ জাহেদ।

আরও পড়ুন

×