সাপের ছোবলে কলেজছাত্রের মৃত্যু
শুভ দাস। ছবি: সংগৃহীত
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ২২:৪৬
ফরিদপুরের ভাঙ্গায় সাপের ছোবলে শুভ দাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুভ দাস ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের বাসিন্দা মুদি দোকানি জয়ন্ত দাসের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুভ রোববার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় আব্দুল্লাহবাদ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে সাপে ছোবলে দেয়। পরে স্থানীয়রা তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য রিপন মাতুব্বর বলেন, সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ দাসের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- ফরিদপুর
- সাপের ছোবল
- মৃত্যু
