গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত
লাইনচ্যুত পাওয়ারকারের বগি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ১৮:১৮
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়।
তিনি বলেন, ট্রেনটি উদ্ধারের আগ পর্যন্ত ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে দ্রুত সময়ের মধ্যেই ট্রেনের বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হবে। লাইনচ্যুত হওয়া ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি।
- বিষয় :
- ট্রেন লাইনচ্যুত
- বগি লাইনচ্যুত
