ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিলেটের উন্নয়ন বৈষম্য ইস্যু

আরিফুল হকের মশাল মিছিল, আজ অবস্থান কর্মসূচি

আরিফুল হকের মশাল মিছিল, আজ অবস্থান কর্মসূচি
×

উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে সিলেটে সাবেক মেয়র আরিফের নেতৃত্বে মশাল বিছিল সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ০৭:১৭

| প্রিন্ট সংস্করণ

সিলেটের সঙ্গে উন্নয়ন বৈষম্য দূর করতে ন্যায্য দাবি-দাওয়া আদায়ে আজ রোববার বেলা ১১টার দিকে নগরীর পৌর পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। ‘সিলেট আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

কর্মসূচি সফলে গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগা গেট এলাকা থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘যেভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে দাবি আদায় করা হয়েছে, তেমনি আমাদের দাবিও আদায় করা হবে। আমাদের আন্দোলনের প্রতি প্রবাসীসহ সিলেটের বিভিন্ন পেশার মানুষের সমর্থন রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ 

সম্প্রতি আরিফুল হকসহ বিভিন্ন পেশার মানুষ পৃথকভাবে সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করতে আন্দোলন শুরু করেন। আরিফুল হক সিলেট আন্দোলন ব্যানারে মাঠে নামেন। এর আগে সিলেটের বৈষম্য দূর করতে গত ১২ অক্টোবর নগরীতে সমাবেশ করে ১৫ দিনের আলটিমেটাম দেন তিনি। দাবি আদায়ে কোনো অগ্রগতি না হওয়ায় আবার কর্মসূচি ঘোষণা করেন। 

শনিবারের মশাল মিছিলে আরিফুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাবেক নেতা আলতাফ হোসেন সুমন, বিএনপি নেতা আব্দুস সামাদ প্রমুখ।

আরও পড়ুন

×